Header Ads

ফলসা ফল একটি গ্রীষ্মকালীন ফল । যা ছোট এবং রসালো হয়ে থাকে

ফলসা ফল একটি গ্রীষ্মকালীন ফল । যা ছোট এবং রসালো হয়ে থাকে। এটি ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর । ফসলা খেলে শরীর ঠান্ডা থাকে , প্রদাহ কমে ,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকি কমে ।



ফসলা ফলের উপকারিতা: 

শরীর ঠান্ডা রাখে: ফলসা গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
প্রদাহ কমায়: ফলসাতে প্রদাহরোধী উপাদান রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সহায়ক।


হৃদরোগের ঝুঁকি: ফলসাতে পটাসিয়াম এবং কম সোডিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমায়।


ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ফলসার গ্লাইসেমিক ইনডেক্স বেশি নয় , তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।


ত্বকের জন্য উপকারী: ফলসা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে পরিষ্কার রাখে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে।



ফলসা ফল সাধারনত বাজারে অল্প সময়ের জন্য পাওয়া যায়। মে মাসের শেষের দিকে ফলসা ফলটি পাকে এবং জুনের মাঝামাঝি সময়ে এর ফলন বেশি থাকে।

No comments

Powered by Blogger.