Header Ads

নটে শাক একটি পরিচিত এবং উপকারী শাক

 নটে শাক একটি পরিচিত এবং উপকারী শাক । যা বাংলাদেশের স্থানীয় সবজি। এটি বিভিন্ন নামে পরিচিত যেমন - খুড়িয়া শাক,আম নটে, খুদুরি বৈলবলি শাক ,মারিশ ইত্যাদি। বাজারে সাধারণত সবুজ নটে ও লাল নটে এই  দুই ধরনের শাক পাওয়া যায়। কাটা নটে শাক নামে আরও এক ধরনের নটে শাক পাওয়া যায় ।



নটে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং কে থাকে। এছাড়াও এতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস সহ বিভিন্ন খনিজ পদার্থ বিদ্যমান। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে, এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ।



নটে শাক সাধারণত ভাজি,চচ্চড়ি বা বিভিন্ন সবজির সাথে মিশিয়ে রান্না করা হয়। এটি গরমের সময়ে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়।


নটে শাকের কিছু গুরুত্বপূর্ণতা উপকারিতা: 
ভিটামিন ও খনিজ সমৃদ্ধ: নটে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ রয়েছে, যা শরীরের জন্য উপকারী।


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
দৃষ্টিশক্তি ভালো রাখতে: ভিটামিন এ এর উপস্থিতির কারণে নটে শাক চোখের জন্য উপকারী।


হাড়ের স্বাস্থ্য: ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।



No comments

Powered by Blogger.