ডুমুর একটি পুষ্টিকর ও ভেষজ গুণ সমৃদ্ধ ফল
ডুমুর একটি পুষ্টিকর ও ভেষজ গুণ সমৃদ্ধ ফল। এটি হজমক্ষমতা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূর করা , হাড়ের শক্তি বাড়ানো, হৃদরোগের ঝুঁকি কমায় এবং হ্রাস ক্ষমতা বৃদ্ধি করার মতো বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে।
ডুমুর ফলের কিছু গুরুত্বপূর্ণতা উপকারিতা হাড়ের শক্তি বৃদ্ধি : ডুমুরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো উপাদান রয়েছে যা হাড়কে মজবুত করতে সহায়ক।
হৃদরোগের ঝুঁকি: ডুমুর ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়।
রক্ত চাপ নিয়ন্ত্রণে: ডুমুরে উপস্থিত পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডুমুরে ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ।
ত্বকের স্বাস্থ্য: ডুমুরে উপস্থিত ভিটামিন ও মিনারেল ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।
রক্তস্বল্পতা প্রতিরোধ: ডুমুরে আয়রন রয়েছে যা রক্তস্বল্পতা প্রতিরোধ সাহায্য করে।
ডুমুর ফল কাঁচা ও শুকনো উভয় ভাবেই খাওয়া যায় এবং এটি বিভিন্ন
উপায়ে খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে । তবে যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে তাদের ডুমুর খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।



No comments