কিউই ফল ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম এবং খাদ্য আঁশ
কিউই ফল ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম এবং খাদ্য আঁশ সহ বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে, হৃদরোগের ঝুঁকি কমাতে , এবং চোখের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক।
কিউই ফলের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা:
হৃদরোগের ঝুঁকি হ্রাস: কিউই ফলের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
চোখের স্বাস্থ্য: কিউই ফলের থাকা লুটেইন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এবং চোখের ছানি প্রতিরোধে সহায়ক।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: কিউই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।
ত্বকের স্বাস্থ্য: কিউই ফলে থাকা ভিটামিন ই ত্বককে ময়েশ্চারাইজ রাখতে সহায়ক।
ঘুমের উন্নতি: কিছু গবেষণায় দেখা গেছে যে, কিউই ফলে অনিদ্রার মতো ঘুমের সমস্যা সমাধান করতে পারে।
রক্ত জমাট বাঁধার ঝুঁকি হ্রাস: কিউই ফলে ভিটামিন কে রয়েছে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমাতে সাহায্য করে।
কিউই ফলে সাধারণত নিরাপদ হিসেবে বিবেচিত হয়। তবে কিছু লোকের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। যাদের অ্যালার্জি আছে তাদের এটি এড়িয়ে চলতে হবে।



No comments