আতা ফল ভিটামিন, খনিজ ও এন্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল
আতা ফল ভিটামিন, খনিজ ও এন্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমক্ষমতা বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এছাড়াও আতা ফলে থাকা বিভিন্ন উপাদান ত্বক ও চুলের স্বাস্থ্য সুরক্ষায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।
আতা ফলের কিছু গুরুত্বপূর্ণতা উপকারিতা:
হজমশক্তি উন্নত: আতা ফলে থাকা ফাইবার হজম শক্তি উন্নতি করে । কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো সমস্যা সমাধানে সহায়ক।
হৃদরোগের ঝুঁকি কমায়: আতা ফলে থাকা পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ।
ত্বকের স্বাস্থ্য: আতা ফলে থাকা ভিটামিন এ ও সি ত্বককে ময়েশ্চারাইজ করে।
মানসিক চাপ কমায় : আতা ফলে থাকা ভিটামিন বি৬ মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
রক্তশূন্যতা: আতা ফলে থাকা আয়রন রক্তাল্পতা দূর করতে সাহায্য করে।
হাড় মজবুত করে: আতা ফলে থাকা ক্যালসিয়াম ও খনিজ হাড়কে মজবুত করে।
ত্বকের প্রদাহ কমায়: আতা ফল ত্বক ও ফুসফুসের প্রদাহ কমায়।



No comments