রোমানেস্কো হলো একটি সবজি যা ব্রাসিকা ওলেয়াসিয়া পরিবারের অন্তর্ভুক্ত
রোমানেস্কো হলো একটি সবজি যা ব্রাসিকা ওলেয়াসিয়া পরিবারের অন্তর্ভুক্ত।এটি ব্রকলি ও ফুলকপির মতো একই গোত্রের। এটিকে রোমানেস্কো ব্রকলি বা রোমানেস্কো ফুলকপি ও বলা হয় ।
এর গঠন অনান্য ফুলকপির মতো না হয়ে মোচাকৃতির এবং ফুলের কুড়িগুলো একটি বিশেষ জ্যামিতিক নকশা । এর স্বাদ হালকা , বাদামের মতো, এবং কিছুটা ঝাল যুক্ত হয়ে থাকে। এটি দেখতে অনেকটা ফুলকপি ও ব্রকলির মিশ্রণের মতো।
রোমানেস্কো সবজির বৈশিষ্ট্য:
চেহারা: হালকা সবুজ রঙের মোচাকৃতির ফুল এবং প্রতিটি ফুল কুণ্ডুলীর মতো নকশায় সজ্জিত থাকে ।
স্বাদ : হালকা, বাদাম যুক্ত এবং কিছুটা ঝাল যুক্ত।
গঠন: ফুলকপির মতোই।
ব্যবহার: কাঁচা বা রান্না করে খাওয়া যায়।
সাধারণত রোমেনেস্কো স্থানীয় বাজার বা বীজ থেকে সংগ্রহ করা হয়। এটি ব্রকলি এবং ফুলকপির মতোই সহজে বেড়ে ওঠে ।



No comments