পার্সিমন একটি মিষ্টি ও সুস্বাদু ফল, যা ডায়োস্পাইরোস
পার্সিমন একটি মিষ্টি ও সুস্বাদু ফল, যা ডায়োস্পাইরোস গণের বিভিন্ন উদ্ভিদে পাওয়া যায়। এটি সাধারণত হলুদ,কামলা ,বা লাল রঙের হয়ে থাকে এবং
দেখতে অনেকটা টমেটোর মতো গোলাকার বা ডাম্বাকার হয় । পার্সিমন ফলটি চীন , জাপান, কোরিয়া ও অন্যান্য দেশে জনপ্রিয়।
পার্সিমন ফলের উপকারিতা:
রোগ প্রতিরোধ: ভিটামিন সি এর উপস্থিতির কারণে পার্সিমন ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ত্বকের স্বাস্থ্য: ভিটামিন এ ত্বকের কোষের পুনর্জন্ম এবং স্বাস্থ্যকর বজায় রাখতে সহায়ক।
হৃদরোগের ঝুঁকি: পার্সিমন ফলে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় ।
হজমে সহায়তা: পার্সিমন ফলে দ্রবনীয় ও অদ্রবণীয় ফাইবার থাকায় এটি হজমশক্তি বৃদ্ধি করে।
প্রদাহ কমায়: পার্সিমন ফলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট গুলো প্রদাহ কমাতে সহায়ক।
দৃষ্টিশক্তি উন্নত: ভিটামিন এ এর উপস্থিতির কারণে এটি দৃষ্টিশক্তি উন্নত করে।
ওজন কমায় : পার্সিমন ক্যালোরি ও ফ্যাট কম থাকে তাই এটি ওজন কমাতে বা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
অন্যান্য: পার্সিমন ফল কাঁচা খাওয়া ছাড়াও জ্যাম, জেলি, পুডিং এবং অন্যান্য ডেজার্ট তৈরিতে ব্যবহার করা যায়। এটি শুকনো বা রান্না করেও খাওয়া যায়।



No comments