অ্যাভোকাডোর বীজ হতে চারা তৈরির কৌশল
অ্যাভোকাডোর বীজ হতে চারা তৈরির কৌশল
পরিপক্ক ফল থেকে বীজকে আলাদা করতে হবে। বীজের উপরের কালো আবরন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।
পরিষ্কারের পরপরই ভালো ছায়াযুক্ত স্থানে ২০ সেন্টিমিটার পুরু শুকনো বালির ভিতরে আড়াআড়ি করে বীজটি এমন ভাবে বপন করতে হবে যাতে বীজের চারভাগের একভাগ বালির উপরে থাকে ।
প্রতিদিন হালকা করে বালি ভিজিয়ে দিতে হবে। বীজ বালিতে বপন করার ৩৫-৪০দিনের মধ্যে প্রথমে শিকড় পরবর্তীতে অন্কুর দেখা যাবে।
বেলে দোআঁশ মাটির সাথে শুকনো গোবর অথবা কম্পোস্ট মিশিয়ে টব তৈরি করতে হবে। অন্কুর ৩-৪ সেন্টিমিটার হলে শেকড় সহ বীজটি কে তুলে মাটির টবে রোপণ করতে হবে



No comments