কমলা ভিটামিন সি , ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল
কমলা ভিটামিন সি , ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় , ত্বককে উজ্জ্বল করে এবং হজমশক্তি বৃদ্ধি করে। এছাড়া কমলা হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক।
কমলার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিচে দেয়া হলো :
হজম শক্তি উন্নত: কমলায় থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে।
ত্বকের স্বাস্থ্য: ভিটামিন সি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং উজ্জ্বলতা বাড়ায়।
হৃদরোগের ঝুঁকি কমায়: কমলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।
রক্ত চাপ নিয়ন্ত্রণে: কমলাতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।



No comments