কিসমিস স্বাস্থ্যকর একটি খাবার
কিসমিস স্বাস্থ্যকর একটি খাবার । এটি খেলে শরীরের অনেক উপকার পাওয়া যায়। কিসমিসের উপকারিতার মধ্যে রয়েছে , কোষ্ঠকাঠিন্য দূর করা ,হজম ক্ষমতা উন্নত করা, হৃদরোগের ঝুঁকি কমানো , রক্ত চাপ নিয়ন্ত্রণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।
কিসমিসের কিছু বিশেষ উপকারীতা:
হজম ক্ষমতা উন্নত করা: কিসমিস হজমক্ষমতা উন্নত করতে সাহায্য করে, এটি পেটের সমস্যা যেমন , অ্যাসিডিটি গ্যাস এবং বদহজম কমাতে সহায়ক।
হৃদরোগের ঝুঁকি কমানো: কিসমিসে থাকা পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়।
রক্ত চাপ নিয়ন্ত্রণ করে: কিসমিসে থাকা পটাসিয়াম রক্ত চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে । এটি শরীরের লবণাক্ততার ভারসাম্য বজায় রাখতেও সহায়ক।
দৃষ্টিশক্তি বৃদ্ধি করে: কিসমিসে থাকা
ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
ত্বকের স্বাস্থ্য: কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে
ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল রাখে।
কিসমিস সাধারণত সকালে খালি পেটে ভেজানো অবস্থায় সবচেয়ে ভালো।



No comments