Header Ads

লিচু একটি সুস্বাদু ও রসালো ফল

 লিচু একটি সুস্বাদু ও রসালো ফল ,যা  গ্রীষ্মকালে পাওয়া যায়। এতে বিভিন্ন ভিটামিন, খনিজ ও এন্টিঅক্সিডেন্ট রয়েছে , যা শরীরের জন্য উপকারী । লিচু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে , ত্বক ও হৃদরোগের সুরক্ষায় সাহায্য করে।



লিচু খাওয়ার উপকারিতা: 
রক্ত চাপ নিয়ন্ত্রণ : লিচুতে থাকা  পটাসিয়াম রক্ত চাপ নিয়ন্ত্রণ করে, এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
হাড়ের স্বাস্থ্য: লিচুতে থাকা পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ,ক্যালসিয়াম ,ফসফরাস এবং কপার হাড়কে মজবুত করে।


হজমে সাহায্য: লিচুতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। 
ওজন কমাতে সাহায্য: লিচুতে ক্যালরি কম ফাইবার বেশি থাকে যা ওজন কমাতে সহায়ক।
ক্লান্তি দূর: লিচু খেলে শরীরে সতেজতা আসে এবং ক্লান্তি দূর হয়।
লিচু খাওয়ার সময় কিছু সতর্কতা :



খালি পেটে লিচু খাওয়া উচিত নয় ‌:
লিচুতে থাকা হাইপোগ্লাইসিন  উপাদানটি খালি পেটে খেলে শরীরে শর্করার মাত্রা কমে যেতে পারে। অতিরিক্ত লিচু খাওয়া উচিত নয়।

No comments

Powered by Blogger.